ময়মনসিংহ নগরে এক জামায়াত নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তার রুকনিয়ত স্থগিত করেছে মহানগর জামায়াত। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রুকনিয়ত স্থগিত হওয়া ওই নেতার নাম মো. শহীদুল্লাহ (৪৬)। তিনি ময়মনসিংহ নগরের নতুন বাজার থানা শাখার রুকন। একই সঙ্গে নওমহল এলাকার আল আরাবিয়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার সকাল থেকে শহীদুল্লাহর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে রাত সাড়ে ৮টার দিকে তিনি দাবি করেন, ভিডিওটি তার স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত মুহূর্তের। অজ্ঞাতনামা কেউ শত্রুতাবশত তার মোবাইল ফোন থেকে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান শহীদুল্লাহ।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান বলেন, ভিডিওটি ওই নেতার ব্যক্তিগত বলে তিনি জানিয়েছেন। বিষয়টিকে নৈতিক স্খলনজনিত অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আপাতত তার রুকনিয়ত স্থগিত করা হয়েছে।
কামরুল আহসান আরও জানান, শহীদুল্লাহ সাইবার আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে তাকে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.