1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বৈষম্য বিরোধী চলমান ছাত্র আন্দোলনে আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ : প্রধান বিচারপতি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য বিরোধী চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

রবিবার (৪ আগস্ট) প্রধান বিচারপতির নির্দেশে পৃথক প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম-সংক্রান্ত নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হয়েছে:

১. সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং এর আওতাধীন সব অফিস ও শাখায় বিচারিক কার্যক্রম যথারীতি বন্ধ থাকবে।

২. সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং এর সব অফিস ও শাখায় বিচারিক কার্যক্রম যথারীতি বন্ধ থাকবে।

৩. দেশের সব অধস্তন আদালত এবং এর অফিস ও শাখায় বিচারিক কার্যক্রমও বন্ধ থাকবে।

৪. জরুরি বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন প্রধান বিচারপতি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর