1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বেগুন ভাজি মচমচে হবে যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ভাতের সঙ্গে গরম গরম বেগুন ভাজি অনেকেরই প্রিয়। তবে সমস্যা একটাই – বেশিরভাগ সময় বেগুন ভাজি মচমচে না হয়ে নরম হয়ে যায়। ফলে খেতে সেই কাঙ্ক্ষিত স্বাদটা পাওয়া যায় না।

আসলে কিছু ছোট কৌশল মেনে চললে খুব সহজেই বেগুন ভাজিকে করা যায় মচমচে ও সুস্বাদু। সঠিকভাবে কাটার ধরন, মসলা ব্যবহার আর ভাজার পদ্ধতিতেই লুকিয়ে আছে এর রহস্য।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বানাবেন মচমচে বেগুন ভাজি –
উপকরণ:
১. বেগুন ১টি মাঝারি সাইজের
২. হলুদ গুঁড়া আধা চা চামচ
৩. মরিচ গুঁড়া আধা চা চামচ
৪. লবণ স্বাদমতো
৫. চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৬. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালি:

প্রথমে বেগুন পাতলা করে গোল বা লম্বা করে কেটে নিন। এরপর এতে লবণ দিয়ে ৫–১০ মিনিট রেখে দিন, যাতে অতিরিক্ত পানি বের হয়ে আসে। পানি ঝরিয়ে বেগুনে হলুদ, মরিচ গুঁড়া মাখিয়ে নিন।

এরপর বেগুনের টুকরোগুলো হালকা করে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন। এতে ভাজার সময় বাইরের অংশটা মচমচে হবে।

কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি থেকে একটু বেশি আঁচে বেগুনগুলো ছড়িয়ে দিন। একসঙ্গে বেশি না দিয়ে অল্প অল্প করে ভাজুন। এক পাশ সোনালি ও ক্রিস্পি হলে উল্টে দিন। দুই পাশ ভালোভাবে ভাজা হলে তুলে নিন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর