1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বৃষ্টির সন্ধ্যায় বানিয়ে নিন নুডুলসের কাটলেট

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে কিছু ভাজাভুজি না হলে যেন চলেই না। পেঁয়াজু, নানান রকম পাকোড়া তো খাওয়া হয় প্রায়ই। চাইলে আজ নুডুলসের কাটলেট বানাতে পারেন।

একখেয়েমি নুডুলসও খেতে হলো না আবার কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে মজার নাস্তা বানিয়ে নিতে পারবেন। আসুন রেসিপিটি জেনে নেওয়া যাক-

উপকরণ :
১. নুডুলস ২ প্যাকেট
২. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৩. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
৪. গাজর কুচি হাফ কাপ
৫. বাঁধাকপি কুচি হাফ কাপ
৬. কর্ন ফ্লাওয়ার ৪ টেবিল চামচ
৭. নুডুলসের মসলা ২ প্যাকেট
৮. ডিম ১টি
৯. লবণ স্বাদমতো
১০.ভাজার জন্য তেল

প্রস্তুত প্রণালি :
প্রথমে নুডুলস সিদ্ধ করে ঠান্ডা করে নিন। চাইলে বাঁধাকপি এবং গাজর অল্প ভেজে বা সিদ্ধ করে নিতে পারেন। এবার বাঁধাকপি, গাজর, কর্ন ফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ডিম, নুডুলসের মসলা, কর্ন ফ্লাওয়ার, লবণ সব উপকরণ একসঙ্গে মেখে নিন।

ভালোভাবে মিশিয়ে সমান অংশে ভাগ করুন। কাটলেটের মতো আকারে গড়ে নিন। একটি কড়াইতে মাঝারি আঁচে তেল গরম করুন। নুডুলসের কাটলেটগুলো তেলে ছাড়ুন এক এক করে এবং উভয় দিক থেকে বাদামী হওয়া পর্যন্ত কম আঁচে ভাজুন। বাড়তি তেল ঝরিয়ে নিতে টিস্যুর উপরে তুলে নিন। বৃষ্টির সন্ধ্যায় চায়ের সঙ্গে টমেটো কেচাপ বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন নুডুলসের কাটলেট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর