1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল ৪ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার ফল আগামী ৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হবে। তারা মূল ভর্তিপরীক্ষায় অংশ নিতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে বুয়েটের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তিন শিফটে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২১ হাজার ৮৫৬ জন ভর্তিচ্ছু। এ পরীক্ষায় আবেদন করেও অনুপস্থিত ছিলেন দুই হাজার ৩৫৫ জন।

বুয়েট সূত্র জানায়, প্রাক-নির্বাচনী ও মূল পরীক্ষার মাধ্যমে দুই ধাপে বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে প্রতি শিফটের প্রথম থেকে ২ হাজার ৫০০তম শিক্ষার্থীকে (মডিউল ‌‘অ’ ও মডিউল ‘ই’) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত ন্যূনতম ১২ জন পরীক্ষার্থী (পর্যাপ্ত আবেদন গ্রহণ সাপেক্ষে) মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

মূল ভর্তি পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি :

প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণরা ১৩ ফেব্রুয়ারি মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। মূল ভর্তি পরীক্ষা লিখিত আকারে ২ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় থাকবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউলে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন। দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মডিউল-বি ‘খ’ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি। চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ৮ মার্চ।

চলতি শিক্ষাবর্ষে বুয়েটের পাঁচটি অনুষদের অধীনে ১৩টি বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসন থাকবে। সব মিলিয়ে আসনসংখ্যা এক হাজার ৩০৯টি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর