1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিয়ের আশ্বাসে পরিচারিকাকে নির্যাতন, গ্রেপ্তার বলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পঠিত

বিয়ের আশ্বাস দিয়ে গৃহপরিচারিকাকে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগে বলিউড অভিনেতা নাদিম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাইয়ের মালওয়ানি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিনেতার বাড়িতে কাজ করা এক নারী অভিযোগ করেন, প্রায় ১০ বছর ধরে নাদিম খান তাকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করেছেন। অভিযোগে বলা হয়, প্রতিবার সম্পর্কের আগে অভিনেতা বিয়ের আশ্বাস দিতেন। সেই বিশ্বাসেই তিনি দীর্ঘদিন নীরব ছিলেন।

ভুক্তভোগী আরও জানান, শুধু প্রতিশ্রুতি নয়, ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হতো। দীর্ঘ সময় ধরে আতঙ্ক ও মানসিক চাপে দিন কাটিয়েছেন তিনি। একপর্যায়ে নির্যাতন সহ্যের সীমা ছাড়িয়ে গেলে তিনি আইনের দ্বারস্থ হন।

‘ভাবমূর্তি নষ্ট করলে পরিবারের উপর তার প্রভাব পড়ে’
অভিযোগ পাওয়ার পর মালওয়ানি থানার পুলিশ নাদিম খানের বিরুদ্ধে মামলা রুজু করে এবং তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। এর আগে তার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, নাদিম খান বেশ কিছু হিন্দি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার চরিত্র ‘রহমান ডাকাত’-এর রাঁধুনির ভূমিকায় দেখা গেছে তাকে। চলচ্চিত্রের পাশাপাশি থিয়েটারেও তিনি পরিচিত মুখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর