1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিসিবি থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন!

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত

স্পোর্টস ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের পর ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি যে দুটি নাম উচ্চারিত হচ্ছে, তার একটি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে ক্রীড়াঙ্গন। প্রায় প্রতিদিনই মিরপুরে তার পদত্যাগের দাবিতে মিছিল-মিটিং হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াও আইসিসির আইন মেনে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন।

এরই পরিপ্রেক্ষিতে বিদেশে থাকা বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। বিসিবির এক বোর্ড পরিচালককে নিজের ইচ্ছার কথা জানান পাপন। সেই পরিচালকই বোর্ডের অন্য সক্রিয় পরিচালকদের এ কথা জানিয়েছেন গতকাল। ধারণা করা হচ্ছে, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এখন লন্ডনে অবস্থান করছেন।

বাংলাদেশের এক শীর্ষস্থানীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে নামপ্রকাশে অনিচ্ছুক বিসিবির ওই পরিচালক বলেন, ‘বিসিবিতে সংস্কারের সুযোগ করে দিতে সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি আছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে বোর্ডকে পদত্যাগের সিদ্ধান্ত জানাতে হবে, যেটি পরে পরিচালনা পর্ষদের সভায় অনুমোদন করতে হবে।

গঠনতন্ত্রের এ নিয়মের কারণে বোর্ডসভা কীভাবে ডাকা হবে? কারণ, বোর্ডসভা ডাকতে হয় সভাপতিকে। তবে নিয়ম আছে। স্বশরীরে উপস্থিত না থেকেও বোর্ড সভা ডাকতে পারবেন বিসিবি সভাপতি। প্রধান নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সভা ডেকে সেখানে সভাপতিত্ব করার দায়িত্ব সভাপতি তার অনুপস্থিতিতে অন্য কোনো পরিচালকের ওপর ন্যস্ত করতে পারেন। অথবা সভাপতির অনুপস্থিতিতে সভায় উপস্থিতদের কারও প্রস্তাবে যেকোনো একজন পরিচালক সভাপতিত্ব করতে পারেন। বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে বলে জানিয়েছে সূত্র।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর