1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিসিবি কার্যালয় পরিদর্শনে সাফজয়ী দুই নারী ফুটবলার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে এখন নানান মহলের অভিনন্দন আর শুভেচ্ছা বার্তায় ভাসছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। সরকার, বাফুফে এবং বিসিবিসহ নানা পক্ষ থেকে ফুটবল দলের জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক পুরস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংবর্ধনা দিয়েছেন নারী ফুটবল দলকে।

সেই নারী সাফ চ্যাম্পিয়ন্সশিপজয়ী নারী ফুটবলের দুই সদস্য অধিনায়ক সাবিনা খাতুন এবং রিতুপর্ণা চাকমা আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় পরিদর্শনে যান।

এ সময় দুই নারী ফুটবলারদে স্বাগত জানান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিনি দুই নারী ফুটবলারকে ঘুরে ঘুরে বিসিবি কার্যালয়, মাঠ এবং অন্যান্য যা যা আছে-সব কিছু দেখান।

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে নিগার সুলতানা জ্যোতির সঙ্গে ক্রিকেট খেলারও চেষ্টা করেন। বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবিনা এবং রিতুপর্ণার স্কিল দেখে বিস্মিত হন নারী দলের অধিনায়ক জ্যোতি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর