বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল- বিসিআরসি বিজয় দিবস পালন উপলক্ষে গত ২৯ ডিসেম্বর সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বৈষম্যহান নতুন দেশ গড়া হোক বিজয় দিবসের অঙ্গীকার ‘ শীর্ষক এক আলোচনা সভা, বিসিআরসি বিজয় দিবস সম্মাননা ২০২৫ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন( বিএফইউজে) এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ওবায়দুর রহমান শাহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। সংগঠনের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, কণ্ঠশিল্পী পলাশ,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড. মোঃ শরিফুল ইসলাম দুলু,জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না,বিসিআরসি’র সিনিয়র সহ-সভাপতি ও বিজনেস ডাইজেস্ট সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক ও বিজনেস ডাইজেস্ট এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ।
দ্বিতীয় পর্বে বিসিআরসি বিজয় দিবস সম্মাননা প্রদান করা হয়।কারিগরি শিক্ষার উন্নয়নে বিশেষ অবদানের জন্য প্রধান অতিথির কাছ থেকে বিসিআরসি বিজয় দিবস সম্মাননা ২০২৫ গ্রহন করেন দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক দেওয়ান তানজিল আহমেদ।