বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল- বিসিআরসি বিজয় দিবস পালন উপলক্ষে গত ২৯ ডিসেম্বর সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বৈষম্যহান নতুন দেশ গড়া হোক বিজয় দিবসের অঙ্গীকার ‘ শীর্ষক এক আলোচনা সভা, বিসিআরসি বিজয় দিবস সম্মাননা ২০২৫ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন( বিএফইউজে) এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ওবায়দুর রহমান শাহীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী। সংগঠনের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, কণ্ঠশিল্পী পলাশ,স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ড. মোঃ শরিফুল ইসলাম দুলু,জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না,বিসিআরসি’র সিনিয়র সহ-সভাপতি ও বিজনেস ডাইজেস্ট সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক ও বিজনেস ডাইজেস্ট এর নির্বাহী সম্পাদক সাহেদ আহাম্মদ।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ স্ব-স্ব ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশ বরেণ্য ব্যক্তিদের মাঝে বিসিআরসি বিজয় দিবস সম্মাননা ২০২৫ প্রদান করেন।বিদেশে মানসম্মত উচ্চশিক্ষায় সহায়তায় ও ক্যারিয়ার পরামর্শক হিসেবে বিশেষ অবদানের জন্য বিসিআরসি বিজয় দিবস সম্মাননা গ্রহণ করেন ড্রীমবাজ এডুকেশন এর সিইও মিনহাজুল ইসলাম