1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের মাধ্যমে কাজ করতে চায় না সরকার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক পরিচালক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না বাংলাদেশ সরকার। সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে চিঠি দিয়েছে সরকার।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর বক্তব্য দেন। সম্প্রতি এই চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

অপূর্ব জাহাঙ্গীর বলেন, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদ নিষ্ক্রিয় অবস্থায় আছেন। তার বিরুদ্ধে যেহেতু আর্থিক ও ফৌজদারি মামলা আছে তাই ডব্লিউএইচওকে জানানো হয়েছে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ডব্লিউএইচওকে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর