1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী নিহত

ঢাবি প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪১ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহপাঠী মো. রাফি বলেন, রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় অন্য একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করলে এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার আলম সাম্যর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর