1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিশ্বকাপ প্রথম প্রস্তুতি ম্যাচ : আজ রাতে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গেছে বৃষ্টির কারণে। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে কেবল একটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। সেটি ভারতের বিপক্ষে। আজ রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময়) মুখোমুুখি হবে দুই দল।

আইপিএলের কারণে অনেকটা দেরি করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে ভারত। শেষ মুহূর্তে যাওয়ায় তারাও একটির বেশি প্রস্তুতি ম্যাচ পাবে না।

আজ শনিবার রাতের ম্যাচ দিয়েই বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিটা নেবে রোহিত শর্মারা। সে হিসেবে আজকের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কন্ডিশন বুঝতে এটি দুই দলের জন্যই বড় সুযোগ।

ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। গতকাল শুক্রবার স্টেডিয়ামের পিচ-আউটফিল্ড পরিদর্শন করেছিলেন দুই দলের অধিনায়ক। সবকিছু দেখেশুনে সন্তোষ প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এটা অবিশ্বাস্য, আমার মনে হচ্ছে পুরোটাই পাগলাটে ব্যাপার। ইন্টারনেটে আমরা দেখেছিলাম, এখানে কিছুই ছিল না (কয়েক মাস আগে)। এখন এটাকে উপযুক্ত ক্রিকেট স্টেডিয়ামই মনে হচ্ছে। দারুণ লাগছে।

তিনি আরও বলেন, বিশেষ করে পূর্বপাশের গ্র্যান্ডস্ট্যান্ড এমন হবে আশা করিনি। মাঠও অনেক ভালো মনে হচ্ছে, সবমিলিয়ে এটি সত্যিকারের ক্রিকেট স্টেডিয়াম হয়ে উঠেছে। সত্যি বলতে, আমি এমন কোনো কিছুই আশা করিনি। আমরা সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখছিলাম, সেটি কেমন দেখাচ্ছে। এখানে আমরা খেলতে যাবো, বিষয়টি রোমাঞ্চকর মনে হচ্ছিল।’

একই ধরনের মন্তব্য করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনিও মাঠ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং খেলার জন্য আগ্রহ দেখান।

নাসাউ স্টেডিয়ামটি গেল জানুয়ারিতেও ছিল দর্শনীয় একটি বাগান। ৫ মাসের মধ্যে একে ক্রিকেট মাঠে রূপ দিয়েছে আইসিসি। ৩৪ হাজার দর্শক ধারণক্ষমতার এই মাঠে গতকাল অনুশীলনও করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর