হেমন্তকাল রূপ দেখালো
শিশির ভেজা ঘাসে,
পাকা ধানের মিষ্টি গন্ধ
হাওয়ায় হাওয়ায় ভাসে।
হলুদ আভায় ভরে ওঠে
ফুল ফসলি সব,
কিচিরমিচির শব্দে পাখি
করছে কলরব।
কৃষকেরা অপেক্ষাতে
কাটবে পাকা ধান,
নতুন ধানের নবান্নতে
ভরবে সবার প্রাণ।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স
Copyright © 2026 দৈনিক বিজনেস ডাইজেস্ট. All rights reserved.