1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিলকিস নাহার মিতুর ছড়া : চব্বিশের স্বাধীনতা

সাহিত্য ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

স্বাধীনতা তুমি আবু সাইদের দুই হাত পাতা বুক,
স্বাধীনতা তুমি মুগ্ধ ছেলের হাসি মাখা সেই মুখ।
স্বাধীনতা তুমি সিঁথী মেয়েটার বাঘিনী গলার স্বর,
স্বাধীনতা তুমি জেন-জির বলা বজ্র কন্ঠে ঝড়।
স্বাধীনতা তুমি শত শহিদের রক্তে পাওয়া নাম,
স্বাধীনতা তুমি ওদের জন্য পেরেছ রাখতে দাম।
স্বাধীনতা তুমি চব্বিশে আসো সরিয়ে স্বৈরাচার,
স্বাধীনতা তুমি পরাধীন থেকে করলে মোদের পার।
স্বাধীনতা তুমি আত্মার দামে রক্তে পাওয়া জয়,
স্বাধীনতা তুমি জিতেছ জিতেছ নেই আর কোন ভয়।
স্বাধীনতা তুমি লাশের মিছিলে পিছু না হওয়া পা,
স্বাধীনতা তুমি তাদেরই ত্যাগ কখনোই ভুলো না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর