1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিয়ে করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

ভালোবেসে বিয়ে করেছেন বলিউড তারকা অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। বিয়ের পর এক ছাদের নিচে দুই যুগ কাটিয়ে দিলেন তারা। বলা চলে, তারা এখন বলিউডের সুখী দম্পতি। তবে এক শর্তে নাকি অক্ষয়কে বিয়ে করেছেন টুইঙ্কেল। সেই সঙ্গে এই জুটির বিয়েতে আমির খান বিশেষ ভূমিকা রেখেছিলেন।

সম্প্রতি রাজাত শর্মার শো আপ কি আদালত-এ হাজির হয়ে ব্যক্তিগত ও সাংসারিক জীবনের নানা গল্প বলেছেন অক্ষয়।

অক্ষয় বলেন, “আমরা তখন সম্পর্কে ছিলাম। আমি তাকে বিয়ের প্রস্তাব দিলে টুইঙ্কেল রাজি হননি। তিনি শর্ত দিয়েছিলেন তা হল- যদি অভিনীত ‘মেলা’ সিনেমা ফ্লপ হয়, তবেই তিনি বিয়ে করবেন। সবাই ভেবেছিল সিনেমাটি হিট হবে, কারণ এতে আমির খান ছিলেন আর পরিচালক ছিলেন ধর্মেশ দর্শন। কিন্তু ভাগ্য অন্যকিছু লিখেছিল।”

‘মেলা’ বক্স অফিসে ব্যর্থ হয়, আর সেই ব্যর্থতার কারণেই টুইঙ্কেল শর্ত রক্ষা করে অক্ষয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন।

পরে আমির খানের উদ্দেশ্যে অক্ষয় মজা করে বলেন, ‘সরি আমির খান সাহেব, আপনার সিনেমা চলেনি। কিন্তু আমি বিয়ে করেছি আপনার জন্যই।’

অক্ষয় জানান, তাদের বিয়ের দিনও দু’জনের শুটিং চলছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শুটিং শেষ করেই তারা এক বন্ধুর বাড়ির ছাদে ছোট্ট এক অনুষ্ঠানে বিয়ে সারেন। তিনি ও টুইঙ্কেল একেবারেই আলাদা স্বভাবের মানুষ হলেও কিছু মিল তাদের সম্পর্ককে শক্ত করেছে।

অক্ষয় বলেন, ‘সে (টুইঙ্কেল) বাম দিকে ভাবে, আমি ডান দিকে। তবে আমাদের মধ্যে যে ২০ শতাংশ মিল আছে, সেটাই ৮০ শতাংশ অমিলকে সামলে নেয়। আমরা দু’জনেই রাতে তাড়াতাড়ি ঘুমাতে আর সকালে ওঠতে ভালোবাসি। সিনেমা দেখতে ভালোবাসি। পার্টি বা আড্ডা দেওয়া আমাদের পছন্দ নয়। তাই জীবন অনেক সহজ হয়ে গেছে।’ সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর