1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার স্ত্রীকে হত্যার রহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেফতার করেছে র‍্যাব। হত্যাকাণ্ডের পর পৌনে দুই বছর আত্মগোপনে থাকার পর কুষ্টিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব বলছে, হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আসামিরা আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। লুটপাটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, ২০২৪ সালের ২৭ অক্টোবর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে নিজ বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করা হয়।

ঘটনার পরদিন ২৮ অক্টোবর অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. মিলন মিয়াকে গ্রেফতার করে র‍্যাব। তার আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি এবং মামলার চার্জশিট অনুযায়ী, নিরাপত্তাকর্মী মিলন মিয়া ও গাড়িচালক সবুজ বিশ্বাস একসঙ্গে বাসায় প্রবেশ করে ফারাহ দীবাকে আক্রমণ করেন।

তারা ভুক্তভোগী নারীকে পেছন থেকে জাপটে ধরে মেঝেতে ফেলে দেন। এ সময় সবুজ বিশ্বাস তার মুখ চেপে ধরেন। পরে মিলন মিয়া তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং মুখ গামছা দিয়ে পেঁচিয়ে দেন। এতে শ্বাসরোধ হয়ে ফারাহ দীবার মৃত্যু হয়।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও বলেন, হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আসামিরা আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়। তদন্তে প্রমাণিত হয়েছে, লুটপাটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

বহুল আলোচিত এ ঘটনায় অভিযুক্ত সবুজ বিশ্বাস দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১২ যৌথভাবে নজরদারি চালিয়ে আসছিল।

সংবাদ সম্মেলনে কথা বলেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী/ছবি: বিজনেস ডাইজেস্ট।


এরই ধারাবাহিকতায় তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কুষ্টিয়া সদর থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত প্রধান আসামি সবুজ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এড়াতে তিনি দেশের বিভিন্ন এলাকায় ভিন্ন পরিচয়ে এতদিন আত্মগোপনে ছিলেন।

এ ঘটনায় গাড়িচালকের ক্ষোভ নাকি লোভের কারণে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লোভের কারণে অর্থাৎ বাসা থেকে লুটপাট করার জন্যই এই হত্যাকাণ্ড।

বাসার নিরাপত্তাকর্মী ও গাড়িচালক নিয়োগের আগে তার পরিচয়পত্র যথাযথভাবে শনাক্তের পর নিয়োগ দেওয়ার অনুরোধ জানান র‍্যাব কর্মকর্তা এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর