1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিফ চিলি অনিয়ন তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রেস্টুরেন্টে গিয়ে বিফ চিলি অনিয়ন অর্ডার করে খান অনেকেই। আবার কোনো কোনো দাওয়াতে খাবারের তালিকায় থাকে গরুর মাংসের এই পদ। সুস্বাদু এই খাবার সব বয়সীর কাছেই লোভনীয়। বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া কোনো আয়োজনে রাখতে পারেন গরুর মাংসের ব্যতিক্রমী এই পদ। রেসিপি জানা থাকলে বিফ চিলি অনিয়ন তৈরি করা কঠিন কিছু নয়। চলুন জেনে নেওয়া যাক, বিফ চিলি অনিয়ন তৈরির রেসিপি-

ম্যারিনেট করার জন্য যা লাগবে:

গরুর মাংস- ২৫০ গ্রাম

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

সয়া সস- ১ চা চামচ

ডিম- ১টি

লবণ- ১/২ চা চামচ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

ভাজার জন্য তেল- পরিমাণ মতো।

রান্নার জন্য যা লাগবে

রসুন কুচি- ১ টেবিল চামচ

আদা কুচি- ১ টেবিল চামচ

কাঁচা মরিচ- ৭-৮টি

পেঁয়াজ বড় করে কাটা- ১ কাপ

ক্যাপসিকাম- ১টি

সয়া সস- ১ টেবিল চামচ

কর্নফ্লাওয়ার- ১ টেবিল চামচ

চিনি- আধা চা চামচ

গরম পানি- ২ কাপ।

যেভাবে তৈরি করবেন:

মাংসগুলো পাতলা ও কিছুটা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর সব মসলা দিয়ে মেখে ২০ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে। তারপর ডুবো তেলে মিডিয়াম টু হাই হিটে ৩ থেকে ৪ মিনিট ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে।

কড়াইতে দুই টেবিল চামচ তেল দিয়ে তাতে রসুন ও আদা কুচি দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর তাতে কাঁচা মরিচ ও পেঁয়াজ দিয়ে আরেকটু নেড়েচেড়ে তার মধ্যে ভাজা মাংসগুলো দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে দুই কাপ গরম পানি দিয়ে দিন। এরপর তাতে পরিমাণমতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে রান্না করতে হবে।

রান্না হয়ে এলে ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এরপর কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিতে হবে। ঝোল ঘন হয়ে এলে তাতে চিনি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন। এবার ফ্রায়েড রাইস, পোলাও, পরোটা কিংবা নানরুটির সঙ্গে পরিবেশন করুন চিলি অনিয়ন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর