1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ দশমিক ১৬ কোটি ডলার ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার সমান ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ হাজার ২৬০ কোটি টাকা। সাউর্দান চট্টগ্রাম অ্যান্ড কালিয়াকৈর ট্রান্সমিশন ইনফ্রাস্টাকচার প্রকল্পের আওতায় এই ঋণ দিচ্ছে সংস্থাটি।

রোববার(১৫ ডিসেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঋণ চুক্তিতে ইআরডির পক্ষে অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ ও এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট রাজাট মিসরা চুক্তিতে সই করেন।

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম এবং কালিয়াকৈর অঞ্চলে বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্কের বিশ্বাসযোগ্যতা এবং সক্ষমতা উন্নত করা।

এআইআইবি থেকে গৃহীত এ ঋণ সাত বছরের গ্রেস পিরিয়ডসহ ৩২ বছরে পরিশোধযোগ্য।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর