1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিজিএমইএ নির্বাচন : চৈতি গ্রুপের আবুল কালাম সম্মিলিত পরিষদের প্যানেল নেতা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র আগামী নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল লিডার হবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম।

কালাম বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ও এর আগে ২০১২-১৩ মেয়াদে বিজিএমইএ’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ২০১১-১২ ও ২০১২-১৩ মেয়াদে উত্তরা ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের প্রাক্তন সভাপতিরা আবুল কালামকে শিল্প মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি এস এম ফজলুল হক, রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, মোস্তফা গোলাম কুদ্দুস, খন্দকার রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

ব্যবসায়ী নেতারা বলেন, কালামের নেতৃত্ব গার্মেন্টস সেক্টরের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং রপ্তানি আয়ের নতুন উচ্চতা অর্জনে সহায়তা করবে।

গত ২০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় বিজিএমইএ পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসক নিয়োগ দেয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর