1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিজয় দিবস হকির ফাইনাল : মুখোমুখি বিমান ও নৌবাহিনী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকির ফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। সোমবার দুপুর আঢ়াইটায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

শনিবার মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নৌবাহিনী ৪-১ গোলে হারিয়েছে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদকে। দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপিকে ৫-২ গোলে হারিয়েছে বিমানবাহিনী।

নৌবাহিনীর আক্রমনাত্মক খেলার সামনে প্রথম দুই কোয়ার্টার লড়াই করলেও শেষ পর্যন্ত আর তাল সামলাতে পারেনি হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ। ১২ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যর ডিফেন্সের বাধা টপকে দ্বীন ইসলামকে কাট ব্যাক করেন। গোল পোস্টের সামনে তাকে অবৈধভাবে রূখে দেয়া হলে পেনাল্টি পায়। নৌবাহিনীর আশরাফুল ইসলাম পেনাল্টি থেকে গোল করেন।

হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ ৪০ মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারের গোলে ম্যচে ফেরে। স্কোরবোর্ডে ১-১ দেখা যায় তবে বিমানবাহিনী তাদের সেরাটা যেন রেখে দিয়েছিল শেষ দুই কোয়ার্টারের জন্য। ওই দুই কোয়ার্টারে আরও তিনটি গোল যোগ করে তারা। ৪৯ মিনিটে আশিরাফুল আবারও গোল করে নৌবাহিনীকে এগিয়ে দেন। ৪৯ মিনিটে রোমান সরকার তৃতীয় এবং ৫৮ মিনিটে মাহবুব হোসেন চতুর্থ গোল করলে দলের ফাইনালে ওঠা নিশ্চিত হয়।

দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি বিকেএসপির তরুণরা। বিমানবাহিনীর পেনাল্টি কর্ণার মাস্টার সোহানুর রহমান সবুজ একাই পাঁচ গোল করে ঝড় তুলেছেন তিনি নীল টার্ফে। ২১, ২৭, ২৯, ৩১ ও ৪৩ মিনিটে গোল গুলো করেন তিনি। বিকেএসপির গোল দুটো আসে মেহেদি হাসান অভি ও হুজায়ফা হেসেনের স্টিক থেকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর