1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিজয় দিবসে জয় উপহার দিলো বাংলাদেশের মেয়েরাও

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | ৫৪তম বিজয় দিবসে সকাল সকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একটি সুখের বাতাবরণ তৈরি করেছিলো সেই সুদুর কারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে। এবার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলও জয়ের সুখবর দিলেন।

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুয়ালালামপুরের বিউমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৭ ওভারে।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১২২ রান। জয়ের জন্য ১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ১৭ ওভারে থেমে যায় ৮ উইকেটে ৯৪ রানে।

টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। সাদিয়া আক্তারের ৩১, আফিয়া আসিমার ২৫ এবং সুমাইয়া আক্তারের ২৪ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১২২ রান করে বাংলাদেশ।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ৭ ওভারেই তুলে ফেলেছিল ২ উইকেটে ৪৭ রান। তবে ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের চাকা থেমে যায় তাদের এবং ধারাবাহিকভাবে উইকেটও হারাতে থাকে শ্রীলঙ্কা।

অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন।

টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। ৬ দলের এশিয়া কাপে দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলছে। অপর গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। গ্রুপের সেরা দুটি করে দল সুপার ফোরে উঠবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর