1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিজয় দিবসের দিন বিয়ে করলেন শশী

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

বিনোদন প্রতিবেদক | বেশ কয়েক বছর ধরে বিয়ে নিয়ে অনেকবার প্রশ্নের মুখোমুখি হয়েছেন ‘হাজার বছর ধরে’ খ্যাত অভিনেত্রী শারমীন জোহা শশী। তিনি কথা রেখেছেন। সবাইকে জানিয়ে পরিবারের সম্মতিতে গতকাল (১৬ সিম্বের) বিয়ে করেছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে শশী বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘আমি বলেছিলাম সবাইকে জানিয়ে আনন্দময় পারিবেশে বিয়ে করবো। বিয়েতে আমাদের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজ সন্ধ্যায় আমার মিরপুরের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা ছোট পরিসরে সেরেছি। শিগগির বড়ু অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রিয় সব মানুষদের নিয়ে গেট টুগেদার করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

শশী জানিয়েছেন তার বরের নাম খালিদ হোসেন অভি। তিনি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত। কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয় করে নিজেকে অভিনেত্রী হিসেবে এক অন্যরকম উচ্চতায় নিয়ে যান তিনি। এখন পর্যন্ত অসংখ্য টেলিছবি ও খণ্ডনাটকে অভিনয় করেছেন। একই সঙ্গে মডেলিংয়েও সুনাম কুড়িয়েছেন শশী। এখনো নিয়মিত অভিনয় করছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর