1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিচ্ছেদকৃত স্ত্রী’র দায়ের করা মামলা থেকে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটুকে অব্যাহতি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

বিচ্ছেদকৃত স্ত্রীর দায়ের করা মামলা থেকে সিটি ব্যাংক চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটুকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সিটি ব্যাংক চেয়ারম্যান আজিজ আল কায়সারের বিরুদ্ধে তার তৎকালীন স্ত্রী তাবাসসুম কায়সারের দায়ের করা তিনটি মামলাই খারিজ করে দিয়েছেন আদালত। সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মেহেদী হাসান এ রায় দেন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে তাবাসসুম কায়সার মামলা করেছিলেন।

আদালত সূত্র জানায়, ২০২২ সালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তাবাসসুম কায়সার তার স্বামী আজিজ আল কায়সারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় নিয়ে আদালত মামলাগুলো ডিবিকে তদন্তের আদেশ দেন। তদন্ত শেষে ডিবি অভিযোগের সঙ্গে বিবাদী আজিজ আল কায়সারের কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ হতে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। কিন্তু বাদী তাবাসসুম কায়সার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে নারাজি দরখাস্ত দাখিল করলে আদালত মামলাগুলো পুনঃতদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন। পিবিআই পুনঃতদন্ত করে পুনরায় অভিযোগের সঙ্গে বিবাদীর কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে গত ১৭ এপ্রিল তাদের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করে। পুনরায় বাদী তাবাসসুম কায়সার নারাজি দরখাস্ত দায়ের করলে এবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তা নামঞ্জুর করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে আজিজ আল কায়সারকে মামলায় আনা সকল অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদেশ প্রদান করেন।

এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংক চেয়ারম্যান আজিজ আল কায়সার বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘তাবাসসুম কায়সারের সঙ্গে আমার ২৮ বছরের সংসার। দীর্ঘ এ সময়ে আমরা সুখী দম্পতি ছিলাম। আমাদের দাম্পত্য জীবনে কারো পক্ষ থেকেই কোনো অভিযোগ ছিল না। কিন্তু গত দুই বছর কিভাবে কী হলো, আমি এখনো বুঝে উঠতে পারিনি। কোনো একটি পক্ষের প্ররোচনায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কয়েক শ কোটি টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের তদন্ত ও আদালতের রায়ে সত্য উন্মোচিত হয়েছে।

আজিজ আল কায়সার বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতেই পারে। এজন্য ইসলামি শরিয়াহ আছে, পরিবারের মুরব্বিরা আছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার স্ত্রী পক্ষের কেউ সমস্যা সমাধানে এগিয়ে আসেননি। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তারা দুজনই এখন আর বেঁচে নেই। তাবাসসুম কায়সারের বড় ভাই-বোন ছিলেন। তারা দায়িত্বশীল ভূমিকা পালন করলে ঘটনাটি এতটা বিশ্রী পর্যায়ে যেত না।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর