1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিকালের নাশতায় রাখুন মজাদার চিড়ার কাটলেট

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত

চিড়া আমাদের দেশে একটি পরিচিত ও জনপ্রিয় খাদ্য। চিড়ায় প্রচুর কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে তাৎক্ষণিক শক্তি জোগায়। সকালে খেলে সারাদিন শক্তি বজায় রাখতে সাহায্য করে।

চিড়া বিভিন্নভাবে খাওয়া যায় যেমন দুধ-চিড়া, দই-চিড়া, মুড়ি-চিড়া ইত্যাদি। কিন্তু আমরা অনেকেই জানি না চিড়া দিয়েও কিছু সুন্দর রেসিপি তৈরি করা যায়। যা সকাল কিংবা বিকাল উভয় সময়ের জন্য স্বাস্থ্যকর নাশতা।

চলুন জেনে নেওয়া যাক চিড়ার কাটলেট কীভাবে তৈরি করা যায় তার রেসিপি-

উপকরণ :-

১. চিড়া ১ কাপ
২. আলু ২টি
৩. গাজর কুচি ১টি
৪. বরবটি বা ক্যাপসিকাম কুচি অল্প পরিমাণ
৫. পেঁয়াজ কুচি ১টি
৬. কাঁচা মরিচ কুচি ২টি
৭. আদাবাটা ১ চা চামচ
৮. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৯. লবণ স্বাদমতো
১০. গরম মসলা ১/২ চা চামচ
১১. লাল মরিচ গুঁড়া ১/২ চা চামচ
১২. কর্নফ্লাওয়ার বা বিস্কুট গুঁড়া বাইন্ডিং এর জন্য ২ টেবিল চামচ
১৩. তেল ভাজার জন্য

প্রস্তুত প্রণালি :-
প্রথমে চিড়া ভালো করে ধুয়ে ৫-৭ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর পানি ঝরিয়ে দিন। এরপর একটি পাত্রে চিড়া, সিদ্ধ আলু, কাঁচা সবজি, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা বাটা, ধনেপাতা ও মসলা দিয়ে ভালো করে মেখে নিন। তারপর কর্নফ্লাওয়ার বা বিস্কুট গুঁড়া দিন, যাতে মিশ্রণটি ভালোভাবে আঁকার দেওয়া যায়।

এবার হাত দিয়ে ছোট ছোট গোল বা ওভাল আকারে কাটলেট বানিয়ে নিন। সবশেষে প্যানে তেল গরম করে মাঝারি আঁচে দুই দিক ভালো করে ভেজে নিন যতক্ষণ না খয়েরি রং ধারণ করে। হয়ে গেলে চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর