1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিএসবি গ্লোবালের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ-প্রতারণার অভিযোগ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে উচ্চশিক্ষায় বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাবদ বিভিন্ন সময়ে তারা অর্থ বিএসবি গ্লোবালে টাকা জমা দিয়েছেন। এখন তারা বুঝতে পারছেন বিগত সরকারের আমলে প্রতিষ্ঠানটি কৌশলে বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি জমা দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

তারা আরও জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফি জমা না দিয়ে বিএসবি আত্মসাৎ করেছে। পরে টাকা ফেরত চাইলে তারা টালবাহানা করে সময়ক্ষেপণ করতে শুরু করে। যার ফলশ্রুতিতে অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন বিপর্যস্ত হয় এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে অনেক দেন-দরবার করার পর যে চেক দেওয়া হয়, যা ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়।

আয়োজকরা আরও অভিযোগ করেন, টাকা উদ্ধারের জন্য থানায় অভিযোগ করা হয়। ন্যায্যবিচার না পাওয়ায় তারা শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করতে মাঠে নামে। সেখানেও বিএসবি চেয়ারম্যান খায়রুল বাশারের গুন্ডাবাহিনী আক্রমণ চালায়। এছাড়া তারা পাওনাদারদের ক্রমাগত হুমকি দিয়ে আসছেন।

‘সর্বশেষ গত ২৭ আগস্ট বিএসবির চেয়ারম্যান বাশার ও পাওনাদারদের এক প্রতিনিধি দলের সঙ্গে এ মর্মে স্ট্যাম্প পেপারে চুক্তি স্বাক্ষরিত হয় যে, সমুদয় পাওনা টাকা তিন কিস্তিতে (যথাক্রমে ২৩ সেপ্টেম্বর, ২২ অক্টোবর ও ২৫ নভেম্বর) সবাইকে পরিশোধ করবে। কিন্তু প্রথম কিস্তি পরিশোধের দিন ২৩ সেপ্টেম্বর অর্থ দিতে ব্যর্থ হয়। ওইদিন গুন্ডাবাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়, যা গুলশান থানা অবগত।’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী আবু নাইম, শিহাবুল ইললাম শিহাব, মেনশন মারমা, মারিয়া আক্তার, নাইমা আক্তার, ভুক্তভোগী অভিভাবক নাসির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর