1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিএনপি সমর্থন প্রত্যাহার করলে কী অবস্থা হবে, ড. ইউনূস জানেন না : দুদু

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৫৯ বার পঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমাদের লড়াইটা শেষ হবে একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। নির্বাচন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে। এটা সবাইকে মনে রাখতে হবে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে সুনীল গুপ্ত স্মৃতি সংসদ।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা ড. মুহাম্মদ ইউনূসকে সমর্থন করছি। তিনি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে। বিএনপি যদি এই সমর্থন প্রত্যাহার করে, তাহলে তার কী অবস্থা হবে, তিনি নিজেই জানেন না।

দেশে নির্বাচনের দাবি তোলাকে ‘অপরাধ’ হিসেবে দেখা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভালো একটি নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা চাই। কিন্তু এখন নির্বাচনের কথা বললেই সেটা অপরাধ বলে বিবেচিত হচ্ছে।

ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, কেউ কেউ বলেন, কোনো দলকে ক্ষমতায় আনার জন্য গণ-অভ্যুত্থান হয় না। তাদের জিজ্ঞাসা করি, তাহলে কে ক্ষমতায় আসবে? সামরিক সরকার? গণতন্ত্রে উত্তরণের একমাত্র পথ নির্বাচন।

বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশকে সঠিক পথে নিতে হলে, বিকশিত করতে হলে, একটি রাজনৈতিক সরকারের প্রয়োজন, আর সেই সরকার আসবে জনগণের ভোটের মাধ্যমে। আমি বলছি না বিএনপি আসবেই, তবে যেই আসুক নির্বাচনের মাধ্যমে আসতে হবে।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, বিজন কান্তি সরকার, ভাষানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর