1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বিএনপির সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলের বৈঠক

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের একটি প্রতিনিধিদল। এতে দেশের চলমান রাজনৈতিক, সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের হোটেল রেডিসন ব্লু বে ভিউতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিদলে ছিলেন ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পাবকে, পলিটিক্যাল সেক্রেটারি মিস এনা পিটারসন এবং হাইকমিশনের রাজনৈতিক ও যোগাযোগ ব্যবস্থাপক সুজিত সরকার।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল অ্যাসিসট্যান্ট টু বিএনপি চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান।

বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের একজন জানান, দু’পক্ষের মধ্যে দেশের বর্তমান পরিস্থিতি, সমসাময়িক নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর