1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকাসহ দেশের শহরগুলো বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, আমাদের তরুণরা পারবে শহরগুলোকে বাসযোগ্য করতে এবং বর্তমান সরকার এ কাজে তাদের পাশে থাকবে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিশ্ব শহর দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীতে ‘ইউথ লিডিং ক্লাইমেট এবং লোকাল অ্যাকশন ফর সিটিজ’ শীর্ষক এক যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও ঢাকার বর্জ্য ব্যবস্থায় উন্নতি হয়নি। শিশুদের খেলার জায়গার অভাব রয়েছে। শহরকে বাসযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, আইএবি’র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং ক্যাপস’র চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর