1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাসমতি চালের মজাদার পায়েসের রেসিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩৪৭ বার পঠিত

নাদিয়া সুলতানা মুন | বাঙালির আনন্দ-উৎসব মানেই পাতে চাই এক বাটি মিষ্টি পায়েস। জন্মদিন, ঈদ, পহেলা বৈশাখ কিংবা যে কোনো পারিবারিক আয়োজনে স্মৃতিময় এসব মুহূর্তের মিষ্টি বন্ধন তৈরি করে এই এক বাটি দুধ-চালের পায়েস।

প্রিয় এই রান্নাটি খুব সহজ মনে হলেও খুব মনোযোগ দিয়ে রান্না করতে হয়। একটু উনিশ বিশ হলেই আর খাওয়ার উপযোগী থাকে না। চিনিগুঁড়া চালের পায়েস তো অনেক খেয়েছেন। বাসমতি চালের পায়েস খেয়েছেন কি? আসুন রেসিপিটি শিখে নেওয়া যাক-

উপকরণ :
১. বাসমতি চাল ১ কাপ
২. গরুর দুধ ১ লিটার
৩. চিনি ২ কাপ
৪. কনডেন্সড মিল্ক ১/৪ কাপ
৫. গুঁড়া দুধ আধা কাপ
৬. তেজপাতা ১টি
৭. এলাচ ২-৩টি
৮. ঘি ১ চা চামচ
৯. বাদাম, কিশমিশ পরিমাণমতো

পদ্ধতি :
প্রথমে চাল ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। একটি প্যানে ঘি দিয়ে তাতে পছন্দমতো বাদাম, কিশমিশ ভেজে তুলে রাখুন। অন্যদিকে একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে তাতে তেজপাতা ও এলাচ দিন। ফুটে উঠলে চাল দিয়ে দিন এবং অল্প আঁচে নেড়ে নেড়ে রান্না করুন যেন নিচে লেগে না যায়। চাল সিদ্ধ হলে চিনি ও কনডেন্সড মিল্ক দিন। এরপর ঘিতে ভাজা বাদাম-কিশমিশ মিশিয়ে দিন। দুধ ঘন হয়ে এলে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে পরিবেশন করুন মজাদার এই পায়েস।

টিপস :
চাইলে পায়েশে খেজুর গুড় ব্যবহার করে ভিন্ন স্বাদ আনা যায়। আবার কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন। এতে স্বাদ আরও বেড়ে যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর