1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় বহিষ্কার ৫৮ জন, তিনজনকে সাজা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯২ বার পঠিত

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখা ও নকল করার অপরাধে ৫৮ জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ বার কাউন্সিল। এছাড়াও মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুইজন পরীক্ষার্থীকে এক মাসের বিনাশ্রম সাজা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছ, এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার প্রায় ১৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় নকলসহ অন্যান্য অভিযোগে উপস্থিত ম্যাজিস্ট্রেটরা অসদুপায় অবলম্বনকারীদের বহিষ্কার ও কয়েকজনকে সাজা দেন।

এবার আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষায় এমসিকিউ উত্তীর্ণরা লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের সঙ্গে বিগত লিখিত (দ্বিতীয়বারের মতো) পরীক্ষায় উত্তীর্ণরা নিয়ম অনুসারে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিন ধাপের এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারেন। একবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত ও দিক নির্দেশনা দিয়ে থাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর