1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বায়তুল মোকাররমের সার্বিক ব্যবস্থাপনায় অসন্তুষ্ট ধর্ম উপদেষ্টা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের শৌচাগার, অজুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে আকস্মিকভাবে তিনি এ পরিদর্শনে যান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা মসজিদের অজুখানা, ওয়াশরুম, প্রস্রাবখানা, মসজিদের পার্কিংসহ সবদিক ঘুরে দেখেন। এসময় তিনি মসজিদের সিঁড়িতে যত্রতত্র ঘুমন্ত অবস্থায়ও বেশ কিছু মানুষকে দেখতে পান। উপদেষ্টা মসজিদে উপস্থিত মুসল্লিদের সঙ্গেও কথা বলেন। তিনি মসজিদের শৌচাগার, অজুখানা, পার্কিং ও সার্বিক ব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টা বায়তুল মোকাররম মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শন করেন। তিনি এ লাইব্রেরিটি পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার কথা জানান। এছাড়া লাইব্রেরির বই নির্বাচন ও ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহি করার জন্যও উপদেষ্টা লাইব্রেরি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

জাতীয় মসজিদের শৌচাগার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য উপদেষ্টা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালককে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি মসজিদের দোকান ভাড়া থেকে পাওয়া অর্থ থেকে আপাতত মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইবাদতের অনুকূল পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিকে জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের স্থায়ীভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য এরই মধ্যে ২২ কোটি টাকার একটি টেন্ডার আহ্বান করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর