1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাবাকে নিয়ে অভিনেত্রী তানজিন তিশার আবেগঘন পোস্ট

বিনোদন প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে বাবাকে হারিয়েছিলেন তানজিন তিশা। বেশকিছু দিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা। তাকে হারানোর ৩ বছর পরও এক মুহূর্তের জন্য বাবাকে ভুলতে পারেননি এই অভিনেত্রী। মাঝে মধ্যেই বাবাকে নিয়ে স্মৃতিকাতর হতে দেখা যায় তাকে।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিশা তার বাবাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিশা লিখেছেন, ‘মৃত্যুর পর নাকি, মানুষ প্রিয় মানুষদের উপস্থিতি অনুভব করতে পারে, তুমি কি তোমার বাবুকে অনুভব করতে পারো আব্বু।’

ছোটপর্দার জনপ্রিয় মুখ তিশা। মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন তিশা। এরপর রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ মিউজিক ভিডিওতে মডেল হওয়ার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটকে অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে ওটিটিতেও দেখা যাচ্ছে তিশাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর