1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাফুফের ১৫ তম সদস্য নির্বাচনের ভোট ৩০ নভেম্বর

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | গত ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনে দুইজন সদস্য প্রার্থী এখলাছ উদ্দীন ও সাইফুর রহমান মনি সমান ৬১ করে ভোট পেয়েছিলেন। তখনই জানা গিয়েছিল, ১৫ নম্বর সদস্য নির্বাচনের জন্য ওই দুইজনের মধ্যে পূনরায় ভোট হবে। শনিবার বাফুফের নতুন কমিটির প্রথম সভায় ওই ভোটের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

এখলাস ও মনির মধ্যে ভোট হবে ৩০ নভেম্বর। এবার আর পাঁচতারকা হোটেলে নয়, ভোট হবে মতিঝিলের বাফুফে ভবনেই। ভোটের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত। ২৬ অক্টোবর ভোট গ্রহণ হয়েছিল ৪ ঘণ্টাব্যাপি।

এখলাছ উদ্দীন চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি প্রথমবারের মতো বাফুফে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার বাইরে থাকলেও ভোটের লড়াইয়ে অনেক পরিচিত মুখকে পেছনে ফেলে শীর্ষ ১৬ জনে জায়গা করে নিয়েছেন।

তৃণমূলের এই সংগঠক পুননির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি আগেও একবার সদস্য পদে নির্বাচন করেছিলেন। তবে জিততে পারেননি।

২৬ অক্টোবর নির্বাচনে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোট প্রয়োগ করেছিলেন। একটি সদস্য পদের নির্বাচনের জন্য কতজন ভোট দিতে আসেন সেটাই দেখার বিষয়। ভোটারদের সাথে দুই প্রার্থীর যোগাযোগের ওপর নির্ভর করে কাউন্সিলরদের উপস্থিতির পরিমাণ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর