1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বান্দরবানের নতুন জেলা প্রশাসক শামীম আরা রিনি

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক | বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনি।

সোমবার (৬ জানুয়ারি) তাকে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর রিনিকে কুষ্টিয়ার ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল। তার সেই আদেশ বাতিল করা হয়।

বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন উপসচিব শাহ মোজাহিদ উদ্দিন।

একই সঙ্গে গত ৩১ ডিসেম্বর কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে প্রত্যাহার করে জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক (উপসচিব) নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তাদের সেই নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর