1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাদ লিটন, টস হেরে ব্যাটিংয়ে ঢাকা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক | চলতি বিপিএলে এখনো জয়ের সঙ্গে দেখা হয়নি ঢাকা ক্যাপিটালসের। ৪ ম্যাচের ৪টিতেই হেরেছে শাকিব খানের দল। আজ বৃহস্পতিবার থিসারা পেরেরার দলের ষষ্ঠ ম্যাচ। প্রতিপক্ষ চিটাগং কিংস। বন্দরনগরীর দলটির বিপক্ষে ঢাকা জিততে পারে কিনা, তা দেখার অপেক্ষা এখন ভক্তদের। কারণ, এবারের আসরে আজই প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টসভাগ্য সহায় হয়নি ঢাকার। টস জিতেছেন চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুন। টস জিতে অনুমিত ভাবেই বোলিং বেছে নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক পেরেরাকে।

ফর্মে না থাকায় এই ম্যাচে বাদ পড়েছেন লিটন দাস। গেল ৪ ম্যাচে মাত্র ৪২ রান করেছেন তিনি।

আজ তৃতীয় ম্যাচ খেলতে নেমেছে কিংস। এক জয়, এক হারে টেবিলের চতুর্থ স্থানে আছে ব্ন্দরনগরীর দলটি।

ঢাকা ক্যাপিটালস একাদশ :

জেসন রয়, তানজিদ হাসান, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, শাহাদাত হোসেন দীপু, স্টিফেন এসকিনাজি (উইকেটরক্ষক), ফরমানুল্লাহ সাফি, মুকিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম।

চিটাগং কিংস একাদশ :

পারভেজ হোসেন ইমন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর