1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে বড় অস্বস্তিতেই পড়েছেন পিটার বাটলার। চ্যাম্পিয়ন এই কোচের বিরুদ্ধে রীতিমত বিদ্রোহ ঘোষণা করেছেন নারী ফুটবল দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড়।

সাবিনা খাতুনসহ সেই সিনিয়র ফুটবলাররা আজ (বৃহস্পতিবার) বাফুফে ভবনের নিচে মাঠে নেমে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে সাফ জানিয়েছেন, বাটলার কোচ থাকলে তারা খেলবেন না।

পিটার বাটলারের অধীনে এমনিতেই অনুশীলন করছেন না সাবিনারা, জিমেও যাচ্ছেন না। যদিও বাফুফে কঠোর অবস্থান নিয়েছিল। জানিয়েছিল, খেললে বাটলারের অধীনেই খেলতে হবে।

তবে সাবিনারা তাদের সিদ্ধান্তে অনড়। আজ তারা জানিয়েছেন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দেশে ফিরলে তার সঙ্গে বসবেন নারী ফুটবলাররা। যদি এই কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তই বহাল থাকে, তবে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাবেন বিদ্রোহ করা ফুটবলাররা।

সমস্যাটা শুরু হয়েছিল গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীনই। নেপালের কাঠমান্ডুতে নারী ফুটবলারদের কয়েকজন কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তিনি নাকি সিনিয়রদের পছন্দই করেন না। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশ আসার পর এক সিনিয়র ফুটবলার তো গণমাধ্যমকে বলেছিলেন, পিটার বাটলার কোচ থাকলে তিনি ক্যাম্পেই উঠবেন না।

দলের সিনিয়র কয়েকজন জোট বেঁধেছিলেন, পিটারকে তারা চান না। বাফুফে সেই পিটার বাটলারকে নারী ফুটবল দলের প্রধান কোচ হিসেবেই রেখে দিয়েছে এবং নতুন চুক্তি করেছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর