1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাটলার ও ক্যাবরেরাই থাকছেন বাংলাদেশ ফুটবল দলের কোচ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ৭৯ বার পঠিত

বিশেষ সংবাদদাতা | ইংল্যান্ডের পিটার বাটলার বাংলাদেশ নারী ফুটবলের কোচ থাকছেন তা অনুমেয়ই ছিল। তবে অনিশ্চয়তার দোলাচলে ছিল পুরুষ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ভাগ্য। শেষ পর্যন্ত দুজনের ব্যাপারেই ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার বাফুফের জরুরি কমিটির সভায় সভাপতি তাবিথ আউয়াল দুই কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির কথা অবহিত করেছেন সদস্যদের। ইংল্যান্ডে অবস্থান করা তাবিথ আউয়াল ভার্চুয়ালি এ সভা করেছেন। সভায় অংশ নেওয়া এক সদস্য দুই কোচকে রেখে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই কোচের চুক্তি দুই রকমভাবে নবায়ন করছে বাফুফে। জাতীয় দলের কোচ ক্যাবরেরার সঙ্গে নতুন চুক্তি ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ ১৬ মাসের জন্য চুক্তি বৃদ্ধি করা হয়েছে তার। মূলত এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ শেষ হওয়া পর্যন্ত থাকবেন গত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তোলা এই কোচ।

বাফুফের এলিট একাডেমির কোচ পিটার বাটলারকে নারী দলের দায়িত্ব দেওয়া হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে। তার নেতৃত্বেই বাংলাদেশ ধরে রেখেছে সাফ শিরোপা। দলের কিছু ফুটবলার পিটারের বিরুদ্ধে অবস্থান নিলেও বাফুফে তাতে গুরুত্ব দেয়নি। যোগ্যতার বিচারেই পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে।

ক্যাবরেরার সঙ্গে চুক্তি ১৬ মাসের হলেও পিটার বাটলারের সঙ্গে বাফুফের নতুন চুক্তি দুই বছরের। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাবিনাদের দায়িত্বে থাকবেন তিনি। নারী ফুটবল দলের সামনে সাফে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। সেই মিশনে ইংলিশ কোচ পিটার বাটলারকেই পাচ্ছে মেয়েরা।

স্থানীয় কোচদের অধীনে বৃহস্পতিবার শুরু হচ্ছে সিনিয়র মেয়েদের অনুশীলন। বাটলার ছুটি কাটিয়ে ফিরবেন ফেব্রুয়ারিতে। মার্চে ফিফা প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা। প্রতিপক্ষ ঠিক হয়নি। ১৩ দেশকে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বাফুফে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর