1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাজে শুরুর পরও বিশ্বাস রাখছেন লিটন

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। ব্যাটিং ব্যর্থতায় সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছে স্বাগতিকদের ৩৯ রানে। আয়ারল্যান্ডের ১৮২ রানের জবাবে বাংলাদেশ করতে পেরেছে ১৪২ রান।

চট্টগ্রামের উইকেটে স্বাভাবিকভাবেই ব্যাটাররা ভালো করেন। শীতকাল হওয়ায় শিশিরের প্রভাবে বোলাররা কঠিন সময় পার করবে এই ধারণাটা ছিল। পাঁচ বোলারের একজন ছাড়া সবাই রান খরচ করেছেন বেশ।

এরপরও বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট অধিনায়ক লিটন কুমার দাস ম্যাচশেষে পুরস্কার বিতরণীতে বললেন কিছুটা রান বেশি হওয়ার কথাও, ‘আমি মনে করি বোলাররা দারুণ পারফর্ম করেছে, বিশেষ করে মোস্তাফিজ যেভাবে বোলিং করেছে। তবুও, আমরা যদি আরও একটু ভালো বোলিং করতে পারতাম, তাহলে তাদের ২৫-৩০ রান কমে আটকে রাখতে পারতাম।’

বাজেভাবে হেরে সিরিজ শুরু করলেও দলের প্রতি বিশ্বাস রাখছেন লিটন, ‘আমি এখনো আমার দলকে বিশ্বাস করি; আমরা আমাদের খেলাটা খেলতে পারলে তাদের হারাতে পারবো।’

ম্যাচ হারলেও এই ম্যাচে আছে ইতিবাচক কিছুও। বিশেষ করে তাওহিদ হৃদয়ের ইনিংস। তাকে কেউ সঙ্গ দিতে না পারায় শেষ পর্যন্ত অপরাজিত থেকেও পারেননি জয় নিয়ে মাঠ ছাড়তে।

হৃদয়ের ব্যাটিংয়ে খুবই খুশি লিটন, ‘হৃদয় দলেও ফিরে এসেছে—এ নিয়ে আমি খুব খুশি। আমরা তাকে প্রয়োজন করি এবং সে আমাদের জন্য খুব ভালো ব্যাট করেছে। হৃদয় যেভাবে ব্যাট করেছে তাতে আমি খুবই খুশি, সিরিজের বাকি ম্যাচগুলোতেও সে যেন একইভাবে খেলতে পারে—এটাই চাই।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর