1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্ণরকে সাংবাদিকদের বয়কট।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : সাধারণত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। ব্যাংকখাত সংশ্লিষ্ট, মূল্যস্ফীতিসহ অর্থনীতির গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন তিনি। তবে এবার হয়েছে তার ব্যতিক্রম। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা গভর্নর আব্দুর রউফ তালুকদারকে বয়কটের ঘোষণা দেন। এর ফলে তিনি আর কথা বলেননি।

শুক্রবার (৭ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রশ্নোত্তর পর্বের শুরুতেই সাংবাদিকদের পক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা জানান, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে রেখেছেন। আমরা এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও গভর্নর মানেননি। এজন্য আজ গভর্নরের বক্তব্য আমরা বয়কট করবো।

এসময় গভর্নর অর্থমন্ত্রীকে ইশারা দিয়ে বলেন, তিনি বক্তব্য রাখবেন না।

পরে মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, অর্থপাচারসহ ব্যাংক খাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, শিক্ষামন্ত্রী মহিবুল হোসেন চৌধুরী নওফেল, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর