1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাজারে ঢোকার সময় যে দোয়া পড়বেন

ইসলাম ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬২ বার পঠিত

ওমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি বাজারে ঢুকে এ দোয়া পড়ে,

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকা লাহূ লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুওয়া হাইয়ুন লা ইয়ামূতু বিয়াদিহিল খয়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কদীর

অর্থ: আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তাঁরই রাজত্ব, তাঁরই প্রশংসা, তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, তিনি চিরঞ্জীব, কক্ষনো মৃত্যুবরণ করবেন না। তাঁর হাতেই কল্যাণ এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাশীল।

আল্লাহ তা’আলা তার জন্য দশ লক্ষ সাওয়াব লেখেন, দশ লক্ষ গুনাহ মিটিয়ে দেন, তাকে দশ লক্ষ মর্যাদা উচ্চতায় উন্নীত করেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। (সুনানে তিরমিজি)

হজরত বুরাইদা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বাজারে গেলে এই দোয়া পড়তেন,

بسمِ اللهِ اللهمَّ إِنَّي أسألُكَ خيرِ هذِهِ السوقِ وخيرِ ما فيها وأعوذُ بكَ من شرِّها وشرِّ ما فيها اللهمَّ إِنَّي أعوذُ بكَ أنْ أُصيبَ فيها يمينًا فاجِرَةً أوْ صفْقَةً خاسِرَةً

উচ্চারণ: বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খাইরা হাজিহিস-সূকি ওয়া খাইরা মা ফিহা ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা আন উসিবা ফিহা ইয়ামিনান ফাজিরাতান আও সাফাকাতান খাসিরাহ।

অর্থ: আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ! আমি আপনার কাছে এই বাজারের এবং এর ভেতরে থাকা সব কিছুর কল্যাণ প্রার্থনা করছি। আমি আপনার আশ্রয় চাই এই বাজারের অকল্যাণ এবং এর ভেতরে থাকা সব কিছুর অকল্যাণ থেকে। হে আল্লাহ! আমি এই বাজারে পাপের কসম ও লোকসানের সওদা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। (মুসতাদরাকে হাকেম)

বিভিন্ন প্রয়োজনে প্রায় প্রতিদিনই আমরা দোকান, বাজার বা মার্কেটে যাই। এ দোয়াগুলো পাঠ করে আমরা খুব সহজেই বিপুল পরিমাণ সওয়াব লাভ করতে পারি এবং বাজারে থাকাকালীন দীন ও দুনিয়ার ক্ষতি থেকে বেঁচে যেতে পারি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর