1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাগেরহাটে সাংবাদিক হায়াতের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার পঠিত

বাগেরহাট পৌর বিএনপি নেতা ও দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার এস. এম. হায়াত উদ্দিনের (৪২) হত্যাকারীদের দ্রুত সময়েরমধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন-বিআরজেএ।

শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠন চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছেন।

বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব বলেন, ৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলার ঘটনার খবর পাওয়া গেছে। কে কাহারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তা দ্রুত সময়ের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে অপরাধের সনাক্ত করার দাবি জানানো হয়।

জেলা প্রতিনিধিদের তথ্যে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় এই সংবাদকর্মীর উপর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাংবাদিক হায়াত উদ্দিন বাগেরহাট শহরের হাড়িখালি এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে বাগেরহাটে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর