1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাগদান সেরে নতুন গান বাঁধছেন সেলেনা

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১০৬ বার পঠিত

সেলেনা গোমেজ আবার স্টুডিওতে ফিরেছেন! ২২ জানুয়ারি তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি ভিডিও শেয়ার করেছেন হলিউডের এই সুপারস্টার গায়িকা ও অভিনেত্রী। সেখানে দেখা গেল তিনি নতুন গান তৈরিতে ব্যস্ত। আবারও তাকে গানে মন দিতে দেখে ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

ভিডিওতে দেখা গেল সেলেনা একটি সাদা ট্যাঙ্ক টপ এবং কালো হেডফোন পরে আছেন। স্টুডিওতে খুব মনযোগ দিয়ে কাজ করছেন।

২০২৩ সালে গায়ক বেনি ব্লাঙ্কোর সাথে সম্পর্কে জড়ান সেলেনা গোমেজ। গেল ডিসেম্বরে তারা এনগেজমেন্ট ঘোষণা করেন। সেলেনা তার ইনস্টাগ্রামে একটি ছবির কোলাজ শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন। তিনি ক্যাপশন দিয়েছিলেন, ‘আজ থেকে চিরকাল শুরু হয়..

বাগদানের পর নতুন করে আবারও কাজে ফিরেছেন তিনি। আর শুরুটা হলো গান দিয়েই। নতুন গানটির সম্পর্কে বিস্তারিত জানাননি সেলেনা। স্ক্রীনে একটি লাল হৃদয়ের ইমোজি বসিয়ে ব্যাকগ্রাউন্ডে মৃদু সংগীত বাজাচ্ছিলেন। এটি ভক্তদের আরও কৌতূহলী করে তুলেছে।

গেল বছরের ফেব্রুয়ারিতে সেলেনার সর্বশেষ একক ‘লাভ অন’ প্রকাশ হয়েছিল। এরপর তিনি ব্যস্ত হয়ে পড়েন ‘এমিলিয়া পেরেজ’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন সেলেনা। এটি দেশে দেশে পুরস্কার পাচ্ছে। পুরস্কৃত হয়েছেন সেলেনাও। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবিতে অভিনয়ের জন্য পাশ্ব চরিত্রে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর