1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ আজ : আক্রমণাত্মক ফুটবল খেলবেন হামজারা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৯ বার পঠিত

সিঙ্গাপুরের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। এ ম্যাচে হামজারা আক্রমণাত্মক ফুটবলই খেলবেন বলে জানিয়েছেন দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছি, সেটা সিঙ্গাপুরের বিপক্ষেও খেলব। আমাদের অবশ্যই সেরাটা দিতে হবে। অন্য কোনো বিকল্প নেই। আমাদের ৩ পয়েন্ট পেতেই হবে।’

আজ সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় ফুটবল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন হামজারা।

এ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-তে চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট করে।

এ ম্যাচে জয় পেলে গ্রুপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ অগ্রগতি নিশ্চিত করতে পারবে যেকোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি বড় সুযোগ।

বিবিসি বাংলায় প্রকাশ, আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার মুখোমুখি হয়েছে, দুইবারই জয় পেয়েছে সিঙ্গাপুর।

২০০৭ ও ২০১৫ সালের সেই দুই ম্যাচেই গোল ব্যবধান ছিল ২-১। মাঠের লড়াইয়ে এখনো বাংলাদেশ জয়হীন। তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ তুলনামূলক ভালো করছে, শেষ পাঁচ ম্যাচে তারা জয় পেয়েছে দুটি, একটি ড্র এবং দুটি হার।

বিশ্লেষকদের মতে, ঢাকার ঘরের মাঠে খেলার কারণে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের অভিজ্ঞতা এবং দ্রুতগতির খেলা বাংলাদেশের রক্ষণভাগের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশ দলের অন্যতম শক্তি হচ্ছে মাঝমাঠের কিছু অভিজ্ঞ এবং ফর্মে থাকা খেলোয়াড়। অধিনায়ক জামাল ভূঁইয়া তো আছেনই, সঙ্গে শমিত সোম ও হামজা মাঝ মাঠে ভালো কর্তৃত্ব বজায় রাখবেন বলে আশা করছেন সমর্থকরা।

আরেকটি বড় সুবিধা হলো ঘরের মাঠে খেলা। ঢাকার গরম আবহাওয়া এবং গ্যালারিভর্তি সমর্থকদের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপ তৈরি করে।

বিশেষ করে দক্ষিণ এশিয়ার বাইরের দলগুলো এ পরিবেশে মানিয়ে নিতে হিমশিম খায়, যা বাংলাদেশের জন্য কৌশলগত সুবিধা এনে দিতে পারে।

ফিফা র‌্যাংকিংয়ে সিঙ্গাপুরের অবস্থান ১৬১, সেখানে বাংলাদেশ রয়েছে ১৮৩ নম্বরে। ক্যাবরেরার লক্ষ্য এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয়া। ২০২৭ সালের এশিয়ান কাপে খেলতে হলে ‘সি’ গ্রুপে শীর্ষে থাকতে হবে।

কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও অল্প সময় প্রস্তুতি নিয়েছি। সবাই অনুশীলনে মনোযোগ দিয়েছে, পরিশ্রম করেছে। এ ম্যাচটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এর আগে ভুটানের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচ খেলেছি। ওই ম্যাচে জয়ের কারণে আত্মবিশ্বাস বেড়েছে। শেষ পর্যন্ত বড় ম্যাচ চলে এসেছে। চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।’

সব মিলিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ একটি ম্যাচের অপেক্ষায় আছেন বাংলাদেশ কোচ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর