1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ-ভারত দ্বন্দ্ব প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে সম্প্রতি হামলা হয়েছে। বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছিল ঢাকা ও নয়াদিল্লি। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও উঠে এসেছে প্রসঙ্গটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। তিনি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী উভয়েই দেশটির অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই ঘটনা এবং বাংলাদেশের দিকে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তৃতা সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে?

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।

এছাড়া সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া সফরে গেলেও বাংলাদেশ ও পাকিস্তানে না যাওয়ার কারণ জানতে চাওয়া হয়েছিল মুখপাত্রের কাছে। জবাবে এই দুই দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো পরিবর্তন হয়নি জানিয়ে মিলার বলেন, ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অগ্রাধিকার দেয় মার্কিন প্রশাসন।

তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। এটি আমাদের প্রশাসনের জন্য একটি অগ্রাধিকারের বিষয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর