1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে নিয়োগে বিজ্ঞপ্তি।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে একাধিক শূন্যপদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে পে ও মজুরি কমিশনভুক্ত ৬ ক্যাটাগরির পদে ১৪৮ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ভান্ডাররক্ষক
পদসংখ্যা: ৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (পে–কমিশনভুক্ত)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: খুলনা ও হবিগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২. পদের নাম: গাড়ি/কারচালক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমমান পাশ। দুই বছরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ পেশাদার লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (পে-কমিশনভুক্ত)

৩. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১০০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ। সুঠাম দেহের অধিকারী হতে হবে। সামরিক বা পুলিশ বা অনুরূপ বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (পে-কমিশনভুক্ত)

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (পে-কমিশনভুক্ত)

৫. পদের নাম: ট্রাক্টরচালক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাশ। তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭৫০-২২,৪৫০ টাকা (মজুরি কমিশনভুক্ত)

৬. পদের নাম: ট্রাকচালক
পদসংখ্যা: ৬
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাশ। তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসহ মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২১,৪১০ টাকা (মজুরি কমিশনভুক্ত)

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ জুন ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর