1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ – জিম্বাবুয়ে সিরিজ ক্যাম্পে নেই সাকিব-মোস্তাফিজ

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার পঠিত

স্পোর্টস ডেস্ক :

আগামী মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতির জন্য ১৭ জন ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বিসিবি। আগামী ২৬ থেকে ২৮শে এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। ডাক পাওয়া খেলোয়াড়দের তালিকায় নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা মোস্তাফিজ এখন ভারতে। আগামী ১লা মে পর্যন্ত তাকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। আর ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সুপার লীগ পর্বে শেখ জামালের হয়ে খেলার জন্য চট্টগ্রামের ৩ ম্যাচে তাকে সাকিবকে পাবে না বাংলাদেশ।

এছাড়া শ্রীলঙ্কা সিরিজের দলে থাকা মোহাম্মদ নাঈম, এনামুল হক, তাইজুল ইসলামকে প্রস্তুতি ক্যাম্পে ডাকা হয়নি। দলে আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম, ব্যাটসম্যান আফিফ হোসেন ও সাইফউদ্দিন। ক্যাম্পে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেনকেও। এবারের ঢাকা প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত ৩টি সেঞ্চুরিসহ সবচেয়ে বেশি ৫৮৫ রান তার।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে ৩রা মে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ, এরপর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ই মে হবে সিরিজের শেষ দুই ম্যাচ।

প্রস্তুতি ক্যাম্পের দল: নাজমুল হোসেন, লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর