1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পঠিত

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচ ঘিরে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি।

এ উপলক্ষে ডিএমপির বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যাচ চলাকালীন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রশিকা মোড় থেকে মিরপুর-২ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

ম্যাচ চলাকালীন এ পথে চলাচলকারী সবাইকে প্রশিকা মোড় থেকে ডানে মোড় নিয়ে রাইনখোলা-সনি স্কয়ার হয়ে বিকল্প পথে চলাচল করার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

এছাড়া মাঠে আসা দর্শক ও গণমাধ্যমকর্মীদের যানবাহন পার্কিংয়ের জন্য কেন্দ্রীয় মন্দিরের সামনে দিয়ে লাভ রোড হয়ে ন্যাশনাল বাংলা স্কুল মাঠে প্রবেশ করতে বলা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর