1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে স্পোর্টস কার্নিভাল

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৫২ বার পঠিত

ঢাকা সেনানিবাসের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝরে স্পোর্টস কার্নিভাল- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘চির উন্নত শির’ শীর্ষক একটি মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। ডিসপ্লের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরতারুণ্য, দ্রোহী সত্তা, সাম্যবাদী দর্শন, মানবপ্রেম ও মুক্তিকামী চেতনা উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি শৃঙ্খলা, দলগত চেতনা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্ব গড়ে তোলে, যা ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অপরিহার্য।

তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের অভিনন্দন জানিয়ে স্পোর্টস কার্নিভাল- ২০২৬ এর সাফল্য কামনা করেন। প্রতিষ্ঠানটির উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর সমৃদ্ধির বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি, অধ্যক্ষ, সামরিক ও অসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর