1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ৯ অক্টোবর, ত্রিদেশীয় সিরিজ ১৭ তারিখ থেকে

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতির ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে তারা। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টটি হবে ৯ থেকে ১৩ অক্টোবর। এরপর ১৭ থেকে ২৩ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। প্রথম পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

আসন্ন সূচির গুরুত্ব তুলে ধরে এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। ভিন্ন ভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা দেবে। পাশাপাশি সমর্থকদের জন্যও এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর একটি সময়।’

আমিরাত সফর শেষ করে অবশ্য বিশ্রামের সুযোগ খুব বেশি পাচ্ছে না বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামতে হবে টাইগারদের। এরপরই আবার দক্ষিণ আফ্রিকায় উড়াল দিবে টাইগাররা, সেখানে আছে পূর্ণাঙ্গ সিরিজ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর